× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ঝিনাইদহে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন করে জোর পুর্বক তালাক নামায় স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনায় স্বামী ওয়াশিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডাকবাংলা বাজার এলাকার কলেজ পাড়ার শরিফুল ইসলামের ছেলে ওয়াশিকুর রহমানের সাথে দেড় বছর আগে বিয়ে হয় হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে সোনিয়া খাতুনের সাথে।

বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী ওয়াশিকুর।
সবশেষ ৮ এপ্রিল রাতে গৃহবধূ সোনিয়া ও তার পিতা-মাতাকে মারধর করে জোর পুর্বক তালাক নামায় স্বাক্ষর করিয়ে নেয় স্বামী ও তার পরিবার।

এ ঘটনায় গেল রাতে সোনিয়া বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করলে আজ সকালে পুলিশ স্বামী ওয়াশিকুর রহমানকে গ্রেফতার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর নির্যাতনকারী স্বামী ওয়াশিকুর রহমান কে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..