× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
সাবেক অর্থমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকালে নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ আল কবির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরন মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..