× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

৪ দিনের জাপান সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
ওয়াশিংটন ডিসি প্রধানমন্ত্রী

৪ দিনের জাপান সফর শেষ করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হন।

ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন জানা গেছে।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) জাপানের সঙ্গে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দুদেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্কসংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতায় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের যোগদেন।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিনিয়োগ সম্মেলন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..