× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ঘণ্টায় হাজার কি.মি গতির ‘ম্যাগলেভ’ নামের ট্রেন আনতে চলেছে চীন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
ঘণ্টায় হাজার কি.মি গতি

প্রায় অকল্পনীয় গতিতে ট্রেন চালানোর পরীক্ষা-নিরীক্ষা করছেন চীনের বিজ্ঞানীরা। যা সফল হলে; ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে এক হাজার কিলোমিটার পথ। বিশাল আয়তনের দেশ চীনে বড় শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে, বিশেষ গুরুত্ব দেওয়া হয় রেল খাতের প্রতি। এর মাধ্যমে প্রচেষ্টা থাকে প্রান্তিক জনগোষ্ঠী ও দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করার। এরই ধারাবাহিকতায় দেশটির মহাকাশ বিজ্ঞান ও শিল্প করপোরেশন- সিএএসআইসি আরও দ্রুতগতির ট্রেন উদ্ভাবনের চেষ্টা করছে। চৌম্বকীয় শক্তিসম্পন্ন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ম্যাগলেভ। এরই মধ্যে, বিশেষ টিউবের মধ্যে মূল ইঞ্জিনের ড্রাইরান হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এ গবেষণা সফল হলে; ভূমিতেই অনেকটা উড়তে উড়তে যাবে ট্রেন। তাদের দাবি, ঘণ্টায় ১ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে এ ট্রেন। এরই মধ্যে কয়েক দফা চালানো হয়েছে এ ট্রেনের পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, সফল হলে ভূমিতেই অনেকটা উড়ে-উড়ে যাবে ‘ম্যাগলেভ’ নামের এই ট্রেন, যা শুধু দেশটির নয়; বরং পুরো বিশ্বের রেল খাতে ঘটাবে অভাবনীয় বিপ্লব।

প্রসঙ্গত চীনে বর্তমানে, ঘণ্টায় সাড়ে ৩০০ কিলোমিটার বেগের বুলেট ট্রেন চলাচল করে, যা শুধু বাণিজ্যিক উদ্দেশেই ব্যবহৃত হয়। ট্রেনটি সাংহাইয়ের পুদোং এয়ারপোর্ট থেকে সেটি লংইয়াং রোড স্টেশনে যায়। ৩০ কিলোমিটার পথ ট্রেনটি পাড়ি দেয় মাত্র সাড়ে ৭ মিনিটে।

ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা প্রসঙ্গে চীনের টি-ফ্লাইট ট্রেন প্রোজেক্টের মুখপাত্র লি পিং বলেন, প্রাথমিকভাবে সামগ্রিক নকশার যৌক্তিকতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা। ভবিষ্যতে আরও কিছু ট্র্যাক বাড়ানো হবে এ গবেষণার জন্য । সময়ের সঙ্গে আমরা দূরত্ব ও উচ্চগতির ব্যাপারেও মনোযোগী হচ্ছি। জানা গেছে, চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশে তৈরি হয়েছে পরীক্ষামূলক একটি স্টেশন। দাতং শহরের ২১০ মিটারের রুটে হচ্ছে ম্যাগলেভ ট্রেন সংক্রান্ত গবেষণা। ভবিষ্যতে, হাইস্পিডের এ ট্রেনটি যাত্রীর পাশাপাশি বহন করবে পণ্যও, যা চলাচল করবে, সাংহাই-হাংঝৌ এবং চেংদু-চংকিংয়ের মতো মেগাসিটিগুলোর মধ্যে। মূলত চীনে রেল যোগাযোগের প্রধান দুটি সমস্যা— যান্ত্রিক শব্দ ও বাধাবিঘ্ন কমানোই ম্যাগলেভ ভ্যাকুয়াম টিউবের মূল লক্ষ্য। এর আগে ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত হাইস্পিড তুলে পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। যাচাই করা হয়েছে- পুরো সিস্টেমের নির্ভরযোগ্যতা।


এ ক্যটাগরির আরো খবর..