× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

পি আই ডি

১০ মাসে পদ্মা সেতুতে টোল আদায় ৬৬০ কোটি টাকা -সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
প্রস্তাবিত বাজেট গরিববান্ধব বললেন ওবায়দুল কাদের

গতবছরের ২৬ জুন থেকে গতকাল পর্যন্ত  ১০ মাসে পদ্মা সেতুতে মোট ৬৬০ কোটি ২৪ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এছাড়া, গত ২০ এপ্রিল সকাল ৬টা হতে আজ সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৭৭ হাজার ৫২৯টি মোটর সাইকেল পারাপার হয়েছে। যা থেকে ৭৭ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ সকালে রাজধানীতে সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল-এর শুভ উদ্বোধন করতে পারেন।

এসময় মন্ত্রী আগামী ঈদুল আযহার সময় গরুর হাট, পশুবাহী পরিবহন এবং বৃষ্টির বিষয়টিকে বিবেচনায় নিয়ে যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন-এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদাউস, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সেতু বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..