× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ফল মার্কেটে আগুন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
sylet fire

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফল বাজারে অগ্নিকান্ড ঘটেছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী ফল বাজার মার্কেটের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেটে (প্লাস্টিকের ঝুড়ি) অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আধ ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে স্থানীয় লোকজন ও ফল বাজারের ব্যবসায়ীরাও যোগ দেন। এ সময় সেখানকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান সিলেটভিউকে জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা একটার মধ্যে। এ সময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। মার্কেটের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎসের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..