× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধি

আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
arpara up chairman

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

উল্লেখ্য ১৬ই-২৩ইং মার্চ সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলার উপজেলার আড়পাড়া ইউনিয়নে মো. বদরুজ্জামান বাবু নব নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসককে। শপথ গ্রহণের প্রাক্কালে নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সকল কার্যক্রমে আপনার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে, নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনার মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের সাহায্যে আপনার একান্ত কাম্য।

এ সময় যশোর সরকারী মহিলা কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর রেজভী জামান, সরকারী রাজেন্দ্র কলেজের প্রভাষক লীনা জামান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি বাবর আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা , আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মৃধা বদিউজ্জামান বাবলু , আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ বাবুল হোসেন মৃধা , ইউ,পি, সদস্য ও প্যালেন চেয়ারম্যান আলাল শেখ, ইউ,পি, সদস্য মোঃ সেলিম শিকদার, ইউ, পি, সদস্য দেবদাস সরকার, ইউ,পি. ফরহাদ হোসেন মন্ডল, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও কামারখালী বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাফিজুর রহমান মিয়া সাগর, সমাজসেবক ও রাজনীতিবিদ বিদ্যুৎ শিকদার, ইউনিয়নের সমাজসেবক হাজী আঃ সামাদ শেখ, আঃ রাজ্জাক মোল্যা, শেখ তোকাব হোসেন, শেখ মকবুল হোসেন, শামীন জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণ মাধ্যকর্মী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..