× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ডেস্ক

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে হামলায় ৪০ জনের বেশি নিহত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
dr congo

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। স্থানীয় সূত্র এই কথা জানিয়েছে।

খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী বুনিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইতুরি প্রদেশের কমপক্ষে তিনটি গ্রামে হামলা চালানোর জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। কঙ্গোর উন্নয়ন বিষয়ক সহযোগিতা গ্রুপ কোডেকো হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ বিশৃংখলাপূর্ণ এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র বিভিন্ন গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ। এ মিলিশিয়া গ্রুপ লেন্দু সম্প্রদায়কে জাতিগতভাবে অন্য গোষ্ঠী হেমা এবং সেনাবাহিনীর হাত থেকে রক্ষার দাবি করে।

আঞ্চলিক প্রশাসক ইনোসেন্ট মাতুকাদালা বলেন, এ ভয়াবহ হামলার পর ‘আমরা কিলো ইতাত গ্রাম থেকে ৩৬ জনের এবং মতেতে গ্রাম থেকে আটজনের লাশ উদ্ধার করেছি। ওই জঙ্গি গ্রুপের হামলার শিকার হওয়া তৃতীয় গ্রাম থেকে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।’ তিনি বলেন, কোডেকো জঙ্গিরা গ্রিনিচ মান সময় ০৫:০০ টার দিকে এসব গ্রামে হামলা চালায়। কঙ্গো সেনাবাহিনী প্রায় তিন ঘণ্টা পর সেখানে পাল্টা অভিযান চালায়। ওই জেলার সুশীল সমাজের নেতা রবার্ট বসিলোকো এ হামলায় ৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। তিনি বলেন, হামলা ‘প্রতিদিন মৃত্যুর খবর শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’


এ ক্যটাগরির আরো খবর..