× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
noakhali bike ckashing

নোয়াখালীর চাটখিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়।

নিহত মো.শরাফত হোসেন (২৪) উপজেলার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ হারুন মোল্লার ছেলে।

শুক্রবার (১৪এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার মারকাজ মসজিদ এলাকার চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরাফত রাত ৮াটর দিকে মোটরসাইকেল চালিয়ে চাটখিল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীথ দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।  পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..