× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী

ডেস্ক

অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
ilsa

পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীস্মমন্ডলীয় শক্তিশালী এক ঘূর্ণিঝড়। তীব্র ঝড়ো বাতাসে ক্ষয় ক্ষতির আশঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইলসা আরো শক্তি সঞ্চয় করছে এবং চতুর্থ ক্যাটাগরির এ ঝড় ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। ঝড়টি শুক্রবার সকালে উপকূলীয় শহর ব্রুম ও পোর্ট হেডল্যান্ডের মাঝামাঝি কোন জায়গায় আঘাত হানতে যাচ্ছে।

গত এক দশকে এ অঞ্চলে আঘাত হানা এ ঝড় হবে সবচেয়ে শক্তিশালী। এ অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এছাড়া এখানে রয়েছে আকরিক লোহার খনি, সোনার খনি এবং গবাদি পশুর খামার।

আবহাওয়া দপ্তর বলছে, বাতাসের তীব্রতা এতো বেশি হবে যে এতে গাছপালা উপড়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে। এছাড়া আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দেশটিতে দাবানল, বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে তীব্র করে তুলছে।


এ ক্যটাগরির আরো খবর..