× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

শৈলকুপায় ভূয়া চিকিৎসক আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় গৌতম অধিকারী নামের এক ভূয়া চিকিৎসককে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

পরে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করেন। এ সময় ওই ক্লিনিক সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শৈলকুপা থানার এস আই কামাল হোসেন জানান, দীর্ঘ ৪ বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগিদের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে। ওই চিকিৎসক মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..