× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

৫ ইটভাটা হতে ৫ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
mobile court

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে আজ ১১টি যানবাহনকে ১৮ হাজার টাকা ও ৫টি ইটভাটা হতে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মোহছীনা আক্তার বানুর নেতৃত্বে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ১১টি গাড়ি হতে মোট ১৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে বরিশালের বানারীপাড়ায় অবৈধ ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বায়ুদূষণ বিরোধী দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..