× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

রাতে শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টর দিকে চেয়ারপারসেনর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার সকাল ১০টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে দলের করণীয় ঠিক করতে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত দলের সিনিয়র নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..