× Banner

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মনোনয়ন পত্র প্রত্যহার ১৯

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ২ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৯ জন।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় ১ জন সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ১ জন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে যারা প্রত্যাহার করেছেন তারা হলেন বড়বাড়ী ইউনিয়নের কামরুজ্জামান ও দুওসুও ইউনিয়নের নুরুল ইসলাম।

বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বড়পলাশবাড়ী ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কুলসুমা আক্তার, এই ইউনিয়নের সাধারন সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের তহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..