× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ডেস্ক

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৪ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
burkina faso

বুরকিনা ফাসোর উত্তর পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলায় ৪৪ জন নিহত হয়েছে। শনিবার একজন আঞ্চলিক গভর্ণর এ কথা জানান। সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট গভর্ণর রোদলফ সোরগো বলেছেন, বৃহস্পতিবার রাতে কোরাকাউ ও টন্ডোবি গ্রামে চালানো ঘৃণ্য ও বর্বর এ হামলায় নিহত হয়েছে ৪৪ জন এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

কোরাকাউ গ্রামে ৩১ এবং টন্ডোবিতে ১৩ জন প্রাণ হারিয়েছে বলে সোরগো উল্লেখ করেন। গভর্ণর জানিয়েছেন, ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। দরিদ্র সাহেল গত সাত বছর ধরে আল কায়দা ও ইসলামিক স্টেট গ্রপের সাথে সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপগুলোর নানা তৎপরতা মোকাবেলা করে আসছে।

চলতি সপ্তাহে বুরকিনা ফাসোর নতুন সামরিক প্রধান জিাহাদীদের বিরুদ্ধে ‘গতিশীল আক্রমণাত্মক’ অভিযান জোরদারের অঙ্গীকার করেন। উল্লেখ্য, প্রতিবেশী মালি থেকে ২০১৫ সালে জিহাদীরা তাদের তৎপরতা শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক, সৈন্য ও পুলিশ নিহত এবং অন্তত ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। সরকারি হিসেবে বলা হয়েছে, দেশটির কার্যত ৪০ শতাংশ এলাকা জিহাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..