× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

স্টাফ রিপোর্টার

স্বাধীনতা

ACP
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
স্বাধীনতা

        স্বাধীনতা

স্বাধীনতা  তুমি আমার মায়ের কোমল হাতের পরশ,
স্বাধীনতা   তুমি বাংলার মেঠো আল পথে হেটে চলা।
স্বাধীনতা   তুমি বাংলার আকাশে ভেসে বেড়ানো মেঘ,
স্বাধীনতা   তুমি বাংলার ফুলের উপর ঘুমিয়ে পড়া ভ্রমর।
স্বাধীনতা   তুমি ফুলে ফুলে উরে বেড়ানো প্রজাপতি,
স্বাধীনতা   তুমি পদ্মা মেঘনা তিস্তা গৌরী যমুনার বহমান ধারা।
স্বাধীনতা   তুমি আমার মায়ের মুখের রুপ কথার গল্প।
স্বাধীনতা   তুমি বাংলার ফুলের নরম রোদের পাপড়ি।
স্বাধীনতা   তুমি পলাশী প্রান্তর।
স্বাধীনতা   তুমি একুশে ফেব্রুয়ারি রক্তে রাঙানো রাজপথ।
স্বাধীনতা   তুমি রবি ঠাকুরের সোনার বাংলা।
স্বাধীনতা   তুমি কবি নজরুলের লেখা কবিতা।
স্বাধীনতা   তুমি অগ্নিবীণা।
স্বাধীনতা   তুমি কবি শামসুর রহমান।
স্বাধীনতা   তুমি জীবনানন্দের রূপসী বাংলা।
স্বাধীনতা   তুমি বয়সী বটের ঝিলিমিলি পাতা।
স্বাধীনতা   তুমি ছোট্ট খোকার এলোমেলো ছবি আঁকা।
স্বাধীনতা    তুমি সৈয়দ নজরুল ইসলাম।
স্বাধীনতা    তুমি ক্যাপ্টেন মনসুর আহমেদ।
স্বাধীনতা    তুমি তাজ উদ্দিন আহমেদ
স্বাধীনতা    তুমি হোসেন শহীদ সোয়ারাউদ্দি
স্বাধীনতা    তুমি বাংলার বাঘ সাহসী ফজলুল হক।
স্বাধীনতা    তুমি মাওলানা ভাসানী।
স্বাধীনতা    তুমি মাঠে মাঠে শিশু কিশোরদের খেলা করা।
স্বাধীনতা    তুমি চিত্র শিল্পী অবন ঠাকুর।
স্বাধীনতা৷   তুমি জয়নুল আবেদীনের আকা ছবি।
স্বাধীনতা    তুমি চুয়ান্নর যুক্তফ্রন্ট।
স্বাধীনতা    তুমি ছেষট্টির ছয় দফা।
স্বাধীনতা    তুমি ঊনসত্তরের গণঅভ্যুত্থান।
স্বাধীনতা    তুমি সত্তুরের নির্বাচন।
স্বাধীনতা    তুমি বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ আওয়াজ।
স্বাধীনতা    তুমি মহানায়ক বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ,
                  এবারের সংগ্রাম, তোমাদের মুক্তির সংগ্রাম।
                  এবারের সংগ্রাম,  স্বাধীনতার সংগ্রাম।
                   জয় বাংলা ….
স্বাধীনতা    তুমি পঁচিশে মার্চ কালো রাত।
স্বাধীনতা    তুমি বাংলার দুই লক্ষাধিক মা বোনের
                   হারানো সমভ্রম।
স্বাধীনতা    তুমি ত্রিশ লাখ শহীদের রক্তের তাজা প্রাণ।
স্বাধীনতা    তুমি শির উঁচু করে দাঁড়িয়ে থাকা,
                   লাল সবুজের পতাকা।
                   হাওয়ায় হাওয়ায় উড়ে উদ্যাম।
স্বাধীনতা    তুমি আমার ইচ্ছে,  তোমাকে নিয়ে লিখি যেন,
                   হাজার সহস্রাধিক লক্ষ কোটি কবিতা।
                   তার পরও যেন শেষ হয় না আমার
                   লেখার কবিতার খাতা।
(মোঃ জাবেদুল ইসলাম)


এ ক্যটাগরির আরো খবর..