× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

আর্থসামাজিক ও যোগাযোগ খাতের বৈপ্লবিক পরিবর্তন এ কাজ করছে সরকার

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
যোগাযোগ খাতের বৈপ্লবিক পরিবর্তন

বর্তমান সরকারের হাত ধরে মানুষের আর্থসামাজিক উন্নতি যেমন হয়েছে, তেমনি চলাচলের সুযোগটা বৃদ্ধি পাচ্ছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর পাশাপাশি বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন কার্যক্রম শেষ হলে দৃশ্যমান হবে যোগাযোগ খাতের বৈপ্লবিক পরিবর্তন।

স্মার্ট ঢাকার যোগাযোগ উত্তর-দক্ষিণ থেকে পরিবর্তিত হয়ে পূর্ব-পশ্চিমমুখী হবে। নেটওয়ার্কটি হবে জালের মতো। ১৪ লেনের এক্সপ্রেসওয়ে গতি আনবে চলাচলে। শুধু তাই নয়, ঢাকার চারপাশে নদ-নদীগুলোকেও ব্লু নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে। খালগুলোকেও নৌযান চলাচলের উপযোগী করা হবে। তাই ঢাকার যোগাযোগে নৌপথেও আসবে চমক।

বিমান বন্দর সড়ক, যানজট লেগেই থাকে। এ সড়কে ভোগান্তিই নিত্য সঙ্গী। কিছু দিনের মধ্যেই মুক্তি মিলতে চলছে। কাজ শেষ হলে বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।

যানজট নিরসনে সরকারের সবচেয়ে বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নির্মাণ কাজ দ্রুতই এগিয়ে চলেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাওলা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত সংযোগ সড়কসহ ২৬ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়ক পথের।

এটি চালু হলে বিমানবন্দর থেকে কুতুবখালী যেতে সময় লাগবে ২০ মিনিট। প্রথম ধাপে এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত খুলবে এ বছরই। আর ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগ করতে পূর্বাচলে নির্মাণ করা হচ্ছে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ ১৪ লেনের এক্সপ্রেসওয়ে। এটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে।

বর্তমান ঢাকার যোগাযোগ ব্যবস্থা উত্তর-দক্ষিণ। সড়কগুলোর বেশির ভাগই উত্তরা থেকে দক্ষিণ দিকে। নতুন প্রকল্পে ঢাকার যোগাযোগ হবে পূর্ব-পশ্চিমমুখী। তখন ঢাকার যোগাযোগ ব্যবস্থা হবে মাকর্শার জালের মতো।

জানা যায়, “এমআরডি লাইনের করিডোরগুলো উত্তর-দক্ষিণেরও আবার পূর্ব-পশ্চিম বরাবর আছে। তখন  মাকর্শার জালের মতো সমগ্র ঢাকা শহরে বিস্তৃত হবে। দিন দিন বেড়ে সমস্যাটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। সিএনজি বেড়ে যাচ্ছে, মোটরসাইকেল বেড়ে যাচ্ছে। শঙ্কা হচ্ছে, মেট্রোর যে উপযোগিতার জন্য নীচে যে হালকা-পাতলা তৈরির যে উদ্দেশ্য ছিল সেটা হাসিল হওয়ার সাথে সাথে ছোট ছোট গাড়িগুলোর জন্য নীচের যানজটটাকে দূর করতে পারবে না।”

যোগাযোগ নেটওয়ার্কে গুরুত্ব পাচ্ছে নৌ নেটওয়ার্ক। নৌপথ আধুনিকায়ন হলে যোগাযোগে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নৌপথের আধুনিকায়ন জরুরি। ৫৭৪ কিলোমিটার জলপথের নেটওয়ার্কের জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এই কার্যক্রমগুলো শুরু হবে। সদরঘাট থেকে নেমে যাব মতিঝিলে, গুলিস্তানে। এই ফিডারটিকে যদি সমন্বয় না করি তাহলে রাস্তা থেকে ট্রাফিক লোডটাকে নৌপথে নিতে পারবো না।”


এ ক্যটাগরির আরো খবর..