× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

মাগুরার কিংবদন্তী ফুটবলার খবির হোসেন আর নেই

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃমাগুরা তথা পূর্ব বাংলার এক সময়ের কিংবদন্তী ফুটবল খেলোয়াড়  খবির হোসেন ৮০ আজ সোমবার  ১৮ এপ্রিল ভোরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।১৯৬২ সাল থেকে কয়েকবার তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পুলিশের ফুটবল  দলের হয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এ সময় তিনি চীন, থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা দেখিয়ে সবার নজর কাড়েন।  খবির আহমেদ  কলকাতার ফুটবল লিগেও খেলেছেন। স্ট্রাইকার বহু গোল করে তিনি ঢাকার আজাদ ক্লাব ও  খুলনা বিভাগীয় দলের হয়ে দেশের বিভিন্ন মাঠ দাপিয়েছেন ১৯৫৯ সালে তাঁর নৈপুন্যে যশোর মডেল স্কুল এখনকার সরকারি বালক বিদ্যালয় শিরোপা জিতেছিল পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবলে।

সে সময় থেকেই তার ফুটবল নৈপূন্যের খ্যাতি ছড়িয়ে পড়ে।খবির হোসেনের মৃ্ত্যুতে বাংলাদেশ  জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মাগুরার কৃতি সন্তান নাজমুল হাসান লোভন শোক প্রকাশ করে জানান- কিংবদন্তী ফুটবলার খবির হোসেন ছিলেন এতদাঞ্চলের ফুটবলের একজন অনন্য কারিগর। বহু বড় বড় ম্যাচ তিনি একক নৈপুন্যে গোল করে নিজের দলের পক্ষে এনেছেন।তার মৃত্যুতে মাগুরা-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার , মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..