× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ফেসবুকে খবর পড়ার নতুন সুবিধা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

ফেসবুকে যাঁরা খবর পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য বিশেষ সুবিধা আনছে ফেসবুক। ফেসবুক মোবাইল অ্যাপে ‘নিউজ সেকশন’ নামের একটি ফিচার যুক্ত করছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। এটি হবে আইওএস প্ল্যাটফর্মের জন্য ফেসবুকের তৈরি ‘ফেসবুক পেপার’ অ্যাপটির মতো।

প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল টেককে নিশ্চিত ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের নিউজ ফিড পরিবর্তন আনার বিষয়টি পরীক্ষা চালাচ্ছে তারা। গত শুক্রবার ফেসবুকের নতুন এই বিভাগের স্ক্রিনশট টুইটারে উঠে আসে। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট শিরোনামভিত্তিক একাধিক খবরের উৎস থেকে খবর জানার সুযোগ পাবেন ব্যবহারকারী।

ফেসবুকের এক মুখপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া আমরা জেনেছি। অনেকেই বলেছেন, তাঁরা পছন্দের নির্দিষ্ট খবর জানার জন্য আরও সুবিধা চান। তাই নির্দিষ্ট শিরোনামভিত্তিক নিউজ ফিড দিয়ে আমরা পরীক্ষা চালিয়ে দেখেছি।’


এ ক্যটাগরির আরো খবর..