× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

বিয়ের আনন্দে ভাসছেন করন-বিপাশা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মাত্র আর কদিন বাদেই বিয়ে করছেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করন সিং গ্রোভার। ৩০ এপ্রিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তবে এখন থেকেই বিয়ের আনন্দ উদযাপনের শুরু হয়ে গেছে।

বিপাশার বন্ধু ও তাঁর বিয়ের পোশাকের ডিজাইনার রকি এস বিপাশার সৌজন্যে ভারতের গোয়ায় আয়োজন করেছিলেন ‘ব্রাইডাল শাওয়ার’-এর। সেই অনুষ্ঠানেরই কিছু ছবি বিপাশা তাঁর ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

বিপাশা ও করনের বিয়ের আগে তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও পরিবারের খুব কাছের মানুষদের নিয়েই ছিল এই আয়োজন। খুব ঘরোয়া পরিবেশে বিপাশার ‘ব্রাইডাল শাওয়ার’-এর আয়োজন করা হয়। ছবিতে হবু কনেকে অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত দেখাচ্ছে।

আয়োজন ছোট পরিসরে হলেও সেখানে বিপাশার বন্ধুদের ভালোবাসার কোনো কমতি ছিল না। হাসি, মজা, নাচ, গান আর ফুর্তিতে ভালোই কেটেছে বিপাশার বিয়ের এই ‘ব্যাচেলর পার্টি’। বিপাশা তাঁর প্রিয়জনদের ভালোবাসায় মুগ্ধ। এমন উষ্ণ আয়োজনের জন্য তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


এ ক্যটাগরির আরো খবর..