× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ভূমিকম্পের জেরে জাপানে বিশ্বখ্যাত কোম্পানির উৎপাদন বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতোয় দু’দফায় শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন বিখ্যাত কোম্পানি তাদের উৎপাদন বন্ধ রেখেছে। এর ফলে কোম্পানিগুলোর পণ্যের সাপ্লাই চেইনে ব্যাপক ‘বিশৃঙ্খলা’র আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনি, অটোমেকার কোম্পানি হোন্ডা ও টয়োটার প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিপ প্রস্তুতকারক রেনিসাস ইলেক্ট্রনিক্স জানিয়েছে, ভূমিকম্পে তাদের কুমামোতো প্লান্টে যন্ত্রপাতির ক্ষতিসাধন হয়েছে। প্লানটিতে তারা গাড়ির জন্য মাইক্রো-কন্ট্রোলার চিপ প্রস্তুত করতো।

এদিকে, টয়োটা জানিয়েছে, জাপানজুড়ে তারা অধিকাংশ অ্যাসেম্বলি প্লান্টে অপারেশন স্থগিত করেছে। এ সিদ্ধান্ত আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া সনি জানায়, কুমামোতোয় তাদের যে প্লান্টের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে স্মার্টফোনের ইমেজ সেন্সর প্রস্তুত করা হতো। এটিও আগামী কয়েকদিন বন্ধ থাকবে।

ভূমিকম্পে বড় বড় কোম্পানি ছাড়াও স্থানীয় রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপার মার্কেট অপারেটর ‘এওন’ রোববার (১৭ এপ্রিল) তাদের ২৭টি আউটলেটই বন্ধ রেখেছে।

গত বৃহস্পতি (১৪ এপ্রিল) ও শনিবার (১৬ এপ্রিল) দেশটিতে দু’দফায় বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৬.৪ ও ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 


এ ক্যটাগরির আরো খবর..