× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ডেস্ক

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করবেন আইএইএ প্রধান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
ukraine issue

আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার প্রধান বুধবার ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রটি বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক কেন্দ্রের ব্যাপারে গভীর উদ্বেগ রয়েছে। কেন্দ্রটি দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত। রুশ সেনাদের আগ্রাসনের পর থেকে সেখানে বারবার গোলাবর্ষণ করা হচ্ছে।

রাশিয়ার পরমাণু রোসেনারগোয়াটমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং তার প্রতিনিধি দল বুধবার সকালে সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

আইএইএ জানায়, গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে এটি হবে গ্রোসির দ্বিতীয় জাপোরিঝিয়া সফর। তিনি কেন্দ্রটির পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা এবং সেখানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি মূল্যায়ন করার পরিকল্পনা করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সংস্থাটির বিশেষজ্ঞদের একটি দল এ কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে।

তবে গ্রোসি বলেন, সেখানের পরিস্থিতি ‘এখনো বিপজ্জনক।’ কেন্দ্রটি পরিদর্শনের আগে তিনি সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন। এ সময় জেলেনস্কি বলেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এ পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা কিয়েভের পক্ষে সম্ভব নয়।

জেলেনস্কি গ্রোসিকে বলেন, ‘জাপোরঝিয়া পারমাণবিক কেন্দ্র ও সংলগ্ন এলাকা থেকে রাশিয়ার সৈন্য ও কর্মীদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া ছাড়া সেখানের পারমাণবিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার যে কোন উদ্যোগ ব্যর্থ হবে।’


এ ক্যটাগরির আরো খবর..