× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার পেল স্কটল্যান্ড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
ফার্স্ট মিনিস্টার

গত মাসে নিকোলা স্টারজেন অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার পর, স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টি হামজা ইউসুফকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। ফলে, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হতে যাচ্ছেন হামজা ইউসুফ। স্কট পার্লামেন্ট আগামীকাল মঙ্গলবার তাকে আধা-স্বায়াত্তশাসিত স্কটল্যান্ড সরকারের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত করবে বলে আশা করা হচ্ছে।

৩৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন। সম্প্রতি করোনভাইরাসের মহামারি চলাকালীন সংকটকবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

নিজের দক্ষিণ এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে সংসদ পর্যন্ত, আমাদের প্রজন্মের একটি যাত্রা রয়েছে।’ ইউসুফ আরও বলেছেন যে, ‘স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তার আবেগ রয়েছে। কারণ আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের বিকশিত ক্ষমতার সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন রয়েছে। আমি নিশ্চিত করতে চাই যে, স্বাধীনতার জন্য আমাদের প্রচারাভিযান পঞ্চম পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন।’

২০১৪ সালে স্কটল্যান্ড স্বাধীনতার বিপক্ষে ৫৫-৪৫ শতাংশ ভোট দেয়। তবে এই মুহূর্তে স্কটিশদের মধ্যে স্বাধীনতার পক্ষে অবস্থানে ভাটা পড়েছে। ২০২০ সালে তা রেকর্ড ৫৮ ভাগ হলেও এখন তা নেমে এসেছে ৩৯ ভাগে।

উল্লেখ্য, দুই বছর আগে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলেও – স্কটদের বেশির ভাগ ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..