× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

রংপুরে জমে ওঠেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

‘মামা ব্যবসা অহন হালকা। ভাবছিনু বৈশাখে একটু ব্যবসা ভালো হবে। কিন্তু সেরকম কিছু দেখছি না।কথাগুলো বলছিলেন রংপুরে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার সিনহা দোকানের বিক্রেতা মন্টু মিয়া।

গত ২৭ মার্চ থেকে রংপুরের পুলিশ লাইনস স্কুলমাঠে শুরু হয় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি মেলা।বুধবার (১৩ মার্চ) বিকেলে মেলায় গিয়ে এমন চিত্রের দেখা মেলে।

এবার মেলায় মোট ৯৭টি স্টল থাকলেও এখনো ১৩টি স্টল খালি রয়েছে। আর মেলায় আগত ক্রেতাদের ডেকে ডেকে নিজেদের দোকানে আনতে হচ্ছে বিক্রেতাদের।

মেলায় আসা সানজিদা বাংলানিউজকে বলেন, মেলায় কাপড়ের স্টল নেই বললেই চলে। অন্য স্টলও অনেক সীমিত।

এদিকে, আরেক দোকানের বিক্রেতা জানান, প্রচারণার কারণে বেচা-বিক্রি হচ্ছে না। প্রচারণা বাড়লে বিক্রি বাড়তে পারে।

এ বিষয়ে মেলা ডাক নেওয়া হযরত আলী জানান, প্রচারণা নয়, দেশের বিভিন্ন স্থানে মেলা শুরু হওয়ায় অনেকে এই মেলায় অংশ নেয়নি। তাই লোকজনও কম।

তবে পহেলা বৈশাখের দিন মেলা খোলা থাকবে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..