× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

আত্মপক্ষ সমর্থনে আদালতে যাচ্ছেন খালেদা, কড়া নিরাপত্তার চাদর

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে রোববার (১৭ এপ্রিল)। আদালতে হাজির হয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। খালেদার আদালতে যাওয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। সেই আদালত এবং তার আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ছাড়াও মোতায়েন থাকছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন, লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, নিরাপত্তা থাকবে আগের মতোই। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ বেআইনি কিছু করলে দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নজরদারিতে তো গোয়েন্দা সদস্যরা থাকছেনই।

 


এ ক্যটাগরির আরো খবর..