× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মুজিবনগর দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবসের (১৭ এপ্রিল রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসময় তার সঙ্গে ছিলেন। সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত এই প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ উপস্থিত সাংবাদিকদের সামনে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধার কথা জানান। এবং বলেন, একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয় রয়েছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এর আগে ভোর ৫টা ৩৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে মেহেরপুর জেলা প্রশাসন।

 


এ ক্যটাগরির আরো খবর..