× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

আগামী মৌসুমে সৌদি আরবে অনুষ্ঠিত হবে চার দলের ইতালিয়ান সুপার কাপ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
italian super cup

আগামী মৌসুমে ইতালিয়ান সুপার কাপ হবে চার দলকে নিয়ে। আগামী চার থেকে ছয় বছর এই টুর্নামেন্ট সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলে সিরি-এ সূত্র নিশ্চিত করেছে।

ইতালির শীর্ষ লিগ জানিয়েছে ক্লাবগুলোর সাথে সভা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে অন্তত পাঁচ বছরের জন্য ইতালিয়ান সুপার কাপে চারটি দল অংশ নিবে। পরবর্তী দুটি সুপার কাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবার পর পরের দুই বছর অন্যত্র হবার সম্ভাবনা রয়েছে। এরপর আবারো দুই বছরের জন্য তা আরবে ফিরে আসবে।

সিরি-এ অবশ্য নিশ্চিত করে জানায়নি সৌদি আরবের বাইরে কোথায় দুটি আসর অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালের জানুয়ারিতে পরবর্তী সুপার কাপ মাঠে গড়াবে।

প্রথা অনুযায়ী সিরি-এ চ্যাম্পিয়ন ও ইতালিয়ান কাপ বিজয়ীর মাঝে সুপার কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর জানুয়ারিতে রিয়াদে অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপে এসি মিলানকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করে ইন্টার মিলান।

পরের মৌসুম থেকে সিরি-এ লিগের শীর্ষ দুই দল ছাড়াও ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে অংশ নিবে। স্প্যানিশ সুপার কাপেও আগামী মৌসুম থেকে এই একই ধরনের পরিবর্তন আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..