× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধানির্ভর অর্থনীতির দেশ -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
টেকনোলজি এক্সপার্ট তৈরি করতে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব

          ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে মেধানির্ভর অর্থনীতির দেশ উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে  শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

          প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এ ÔAccelerating the Trillion Dollar Journey: Harnessing the Digital Economy to Unlock New Frontiers for a Smart BangladeshÕ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথি ও প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায়িক পরিবেশ তৈরির সুফল বিষয়ে তুলে ধরে  বলেন, বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ আসছে। কোভিডে ই-কমার্স ব্যবসা- বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিলো এতোদিন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু এখন শ্রমনির্ভর থেকে আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরি দাতা হবে। সমস্যার সমাধানকারী তৈরি করবে। সবশেষে আমরা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো। এভাবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে মেধানির্ভর অর্থনীতি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।

          মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন, বিকাশের ফাউন্ডার এন্ড সিইও কামাল কাদির, দারাজ সিইও বি. মিকালসেন, আজিয়াটা বারহাদের ডিরেক্টর বিবেক সৌধ, বেসিসের সভাপতি রাসেলটি আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অভ্ টেলিনর (এশিয়া) জে. এ রোস্টরাপ।


এ ক্যটাগরির আরো খবর..