× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিলেন দুর্বৃত্তরা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃৃত্তরা। ঘটনাটি ঘটেছে ( ১১ মার্চ) শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ডুমুরিয়া গ্রামে। এতে ওই শিক্ষিকার ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ৯৪ নং বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও মিজানুর রহমানের স্ত্রী রাশিয়া আক্তারের বসতবাড়িতে শত্রুতাবসত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেনা। পাশেই শশুর বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখে সংবাদ দেয় স্কুল শিক্ষিকার স্বামী মিজানুর রহমানকে।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন, ফাঁয়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘন্টায় আগুনে সম্পূন্ন বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা জমি রেজিষ্ট্রির করানো নগদ দেড় লাখ টাকা, স্বর্নের চেইন ফ্রিজ, টিভি, ৪টি খাট, চাল-ডাল, গ্যাস সিলেন্ডার, সৌর প্লেড, আসবাসপত্রসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত গৃহ মালিক মিজানুর রহমান শেখ বলেন, তাদের জমিজমা নিয়ে পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সাথে বিরোধ থাকার জেরে শত্রুতাবসত এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

স্কুল শিক্ষিকা রাশিয়া আক্তার বলেন, পরিহিত শুধু কাপড় চোপড় রয়েছে। কিছুই নেই যা পড়ে স্কুলে যাবো। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত থেকে অবস্থান করছি। এভাবে কি শত্রুতা মিটাবে। কার কাছে বিচার দিবো।

এ সর্ম্পকে উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ওই রাতেই নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ  পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..