× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ী(দিনাজপুর)থেকে

ফুলবাড়ীতে হোমিওপ্যাথি চিকিৎসকদের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
হোমিওপ্যাথি চিকিৎসকদের বিভাগীয় সেমিনার
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রংপুর ও রাজশাহী বিভাগীয় হোমিওপ্যাথি চিকিৎসক সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রংপুর ও রাজশাহী বিভাগীয় হোমিওপ্যাথি চিকিৎসক সম্মেলন ২০২৩ উপলক্ষ্যে বিজ্ঞান সেমিনার,আলোচনাসভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০মার্চ) শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে হোমিওপ্যাথিক দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ অবনি কান্ত মন্ডল এর সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ,সহ-সভাপতি ডা. সালেহ আহমেদ সুলেমান,সহ-সভাপতি ডা.মোঃ নজরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমিওপ্যাথি রাজশাহী ও রংপুর বিভাগীয় সমম্বয়ক ডাঃ এস,এম, হাবিবুর রহমান মার্শাল, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান,ফুলবাড়ী দারুসুন্নাহ্ সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রসার অধ্যক্ষ শাহাদাতুল্যাহ প্রমূখ। সভায় দুই বিভাগের প্রায় ২৫০জন ডাক্তারগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..