× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

নোয়াখালী প্রতিনিধি

গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
কবিরহাট থানা

নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত ২ মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনেরা।

ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিনকে (৩০)। তাদের মধ্যে মো. লিটনকে রাত ৮টার দিকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।

স্থানীয়রা জানায়,  গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম, ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..