× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
chelsea

শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে  ইংলিশ ক্লাব চেলসি।

গত রাতে দ্বিতীয় লেগে চেলসি ২-০ গোলে হারায় বরুশিয়াকে। প্রথম লেগে বরুশিয়া ১-০ গোলে হারিয়েছিলো চেলসিকে। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ আটের টিকিট পায় চেলসি।

নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করার সুযোগ পায় তারা। গোলের দেখা না পেলেও, হতাশ হয়নি চেলসি। নিজেদের আক্রমনাত্মক পরিকল্পনা ধরে রেখে ৪৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় চেলসি। বরুশিয়ার পেনাল্টি বক্স থেকে তীব্র শটে গোল আদায় করে দেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে চেলসি।

দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে গোলের ব্যবধান দ্বিগুন করে ফেলে চেলসি। চেলসির বেন চিলওয়েলের ক্রস বরুশিয়ার মারিউস উলফের হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে শট নেন কাই  হাভার্টজ। তার শট বরুশিয়ার পোস্টে লাগে। ঐ শট নেওয়ার আগে ডর্টমুন্ড খেলোয়াড়রা বক্সে প্রবেশ করলে আবার পেনাল্টি শট পায় চেলসি। এবার আর ভুল করেননি হাভার্টজ। বলকে জালে পাঠান তিনি। ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিগুন ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে তেঁতে উঠে বরুশিয়া। রীতিমতো আক্রমনের ঝড় তুলে তারা। শেষ পর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি বরুশিয়া। দুই লেগ মিলিয়ে শেষ আট নিশ্চিত করে চেলসি।


এ ক্যটাগরির আরো খবর..