× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ডেস্ক

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
sahabuddin and modi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁর মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত।

প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে, তিনি আশা করেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..