× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে  ছিটকে গেলেন নেইমার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০২৩
neymar jr

আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি ইনজুরিতে থাকা নেইমারের। বিশ্বকাপের পর প্রথমবারের মত জাতীয় দল প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। অন্তর্বর্তকালীন কোচ র‌্যামন মেনেজেসের বিবেচনায় এই দলে বেশ কিছু নতুন মুখ ডাক পেয়েছেন।

মরক্কোর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী টানগিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ব্রাজিলের হতাশাজনক বিদায় ঘটেছিল। অন্যদিকে সবাইকে বিস্মিত করে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো।

পিএসজি স্ট্রাইকার নেইমার দুই সপ্তাহ আগে লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে ডান গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। কাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন মরক্কোর বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ঠ ফিট অবস্থায় এখন নেই নেইমার।

এর আগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি গনমাধ্যমের কাছ নিশ্চিত করেছে পিএসজি। প্রথম আরব দল হিসেবে বিশ^কাপের সেমিফাইনাল নিশ্চিত করা মরক্কোর সাথে খেলতে নামা ব্রাজিলের দলটিতে ১১ জন কাতার বিশ্বকাপে খেলেছেন। তবে লিভারপুলের গোলরক্ষক এ্যালিসন প্রীতি ম্যাচটিতে খেলছেন না।

মেনেজেস নয়জন নতুন খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেছেন যার মধ্যে রয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিটোর রোকে। ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মেনেজেসের। গত মাসে মেনেজেসের অধীনে অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপে মেনেজেসের অধীনে ব্রাজিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের কোচের পদ থেকে তিতে পদত্যাগ করার পর মেনেজেস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

স্কোয়াড : গোলরক্ষক : এডারসন, মিকায়েল, উইভারটন ডিফেন্ডার : আর্থার, এমারসন রয়্যাল, এ্যালেক্স টেলাস, রেনান লোডি, আবানেজ, এডার মিলিটাও, মারকুইনহোস, রবার্ট রেনান মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা, রাফায়েল ভেইগা ফরোয়ার্ড : এন্টনি, রিচার্লিসন, রডরিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র, ভিটোর রোকে।


এ ক্যটাগরির আরো খবর..