× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার : যশোর

যশোরে পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
jashore

“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় পরিসংঘন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগ যশোর কালেক্টরেট হতে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ঊর্ব্বশী গোস্বামী।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
সভায় বক্তারা বলেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংঘন প্রণয়ন প্রকাশ করে আসছে পরিসংখ্যান অফিস । দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পনা ও প্রকৌশলপত্র প্রণয়নসহ এসডিজি অর্জনের বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সমাজকর্মসংস্থান, আইসিটি ব্যবহার পরিসংখ্যান সহ সকল উন্নয়ন প্রকল্পনা তথ্য গতিশীল করছে।
শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮উপজেলার পরিসংখ্যান অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..