× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

পিআইডি

পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ঢাকায় ১০ টি যানবাহন এবং ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
ঢাকার বায়ুমান সবচেয়ে দূষিত

সরকারের পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১০ টি যানবাহনকে ২২ হাজার টাকা এবং ৬ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা মহানগরের বসিলা, উত্তরা, হাজারীবাগ ও বাসাবো এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে উত্তরা এলাকায় ৩ টি প্রতিষ্ঠান হতে ২৫ হাজার টাকা, বাসাবো এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে মোট ১৫ হাজার টাকা, হাজারীবাগ এলাকায় ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বসিলা এলাকায় ১০টি যানবাহন হতে ২২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..