× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল।

বুধবার (০৬ এপ্রিল) বিকেলে মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে সামনে এগুতে পারেনি। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উৎপল ভৌমিক, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শহর ছাত্রদলের সহ সভাপতি আহসানুল কবির পাপ্পুসহ জেলা-উপজেলার নেতারা।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..