× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্ত। তাছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, অবসরজনিত কারণে কোথাও কিছু সংখ্যক শিক্ষকের সংকট তৈরি হলেও দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। এখন থেকে সপ্তাহে পাঁচদিন চলবে শিক্ষাক্রম। দুদিন থাকবে বন্ধ। তবে গতবছর বিদ্যুৎ সংকটের কারণে এমন ঘোষণা দিলেও এখন থেকে এটিই চালু থাকবে। এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। সারাবিশ্বে সপ্তাহে পাঁচদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কারণ, শিক্ষক এবং শিক্ষার্থীদের কিছুটা বিশ্রামেরও প্রয়োজন আছে।
এদিকে, সাংবাদিকদের প্রতি বিরক্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের পড়াশোনার অভাব রয়েছে, পড়াশোনা করে প্রশ্ন করবে। তাছাড়া সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স চালু করার কথাও জানান তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ এবং চাঁদপুর পৌরসভা ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত নেতারা ফুল দিয়ে স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..