× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালে দুর্নীতি

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর হাসপাতালে অমানবিক দুর্নীতি হয়, দেখার কেউ থাকে না। এই জেলায় অনেক দুঃস্থ অসহায়, গরীব মানুষ বাস করে।

তারা কখনও চুরি করে না। শুধু একমুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কোন চুরি ডাকাতি করে না। এই অসহায় গরিব মানুষ। কিন্তু সরেজমিনে গিয়ে দেখলাম, একটি গরীব মানুষ তার বাসা বালিয়াডাঙ্গীতে। ঠাকুরগাঁওয়ে এসে সে ডাক্তার দেখাবে। সে একটি টিকিট কাটবে ডাক্তারকে দেখাবে বলে।

কিন্তু অপেক্ষা থাকতে থাকতে সময় কেটে গেল। কিন্তু ডাক্তারকে দেখা হল না। হাসপাতালের এক দালাল এসে বলল ঐ রুমে যান। সেখানে ডাক্তার আছে। আর আমাকে ৫০ টাকা দেন। তারপর ডাক্তারকে দেখানোর পর একটি প্রেসক্রিপশন লিখে দিল। বলল হাসপাতাল থেকেই ওষুধগুলো ফ্রি নিতে পারবেন। রুগি আবার পুনরায় সিরিয়াল ধরল সেই প্রেসক্রিপশন নিয়ে একটি ছোট চিরকুট লিখে দিল। বলল বাইর থেকে ওষুধটা কিনে নেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমিও আপনার মত সমস্যায় পড়ছিলাম। আমি খোচাবাড়ী থেকে আসছিলাম। ঔষধ হাসপাতালে পর্যাপ্ত পরিমান আছে। এখানকার দালালের যে হেড সে ঔষুধগুলো নিয়ে হাসপাতালের সামনে ঔষুধের দোকানগুলিতে বিক্রি করে দিল।

কিন্তু সেখানে বলার কেউ নাই। আমরা গরীব মানুষ। আমরা কোথায় গিয়ে দাড়াব। পার্সোানাল ডাক্তারকে দেখাইতে হলে ৫০০/- থেকে ৮০০/- টাকা ভিজিট লাগে। আমাদেরতো ভিজিট দেওয়ার কোন ক্ষমতা নেই। আমরা ফ্রি সরকারি হাসপাতালে দেখানোর জন্য আসি।

সেখানেও কোন পরওয়া করে না আমাদেরকে। এই সরকারি হাসপাতালে গরীবের কোন ট্রিটমেন্ট নেই। এক একটা সিনিয়র ডাক্তারের সাথে ৪ করে রি-প্রেজেন্টিভ ডাক্তারের পিছু পিছু থাকে। তাদের ঔষধ লেখার জন্য ডাক্তারকে সময় দেয়।

ঔষধগুলি লিখা হলে ডাক্তারের বাসায় অনেক কিছু উপহার দেয়। সে ঔষধ খেয়েও রোগী ভাল হয় না। আসলে ঔষধ কোম্পানীটাই হল ভুয়া। আর এদিকে এমারজেন্সি রুম থেকে রোগীকে যখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় সেখানে আবার আরেক রকমের দৃশ্য।

নার্সগুলি মোবাইল নিয়ে ব্যস্ত। ফোনে কথা বলতে তাদের দিন চলে যায়। রোগীর কোন ট্রিটমেন্ট হয় না এবং হাসপাতালে যখন মিটিং হয় ডাক্তাররা মিষ্টি মিষ্টি কথা বলে। আসলে ডাক্তাররাইতো দুর্নীতিবাজ।

এই হাসপাতালে যতদিন দালাল থাকবে ততদিন গরীব মানুষের কোন ট্রিটমেন্ট হবে না। প্রতিটা ঔষধের দোকানে ঔষধের ৩টি করে দালাল থাকে। সরকারি হাসপাতালগুলোতে গরীবের জন্য অনেক বরাদ্দ আসে। সেই বরাদ্দগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেরে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..