× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ডেস্ক

মাশরাফির অনন্য মাইলফলক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
mashrafi

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তুজা।

আজ বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।

মাশরাফির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হার পেয়েছেন ম্যাশ।

অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার  স্বাদ পান  দেশ সেরা অধিনায়ক মাশরাফি।

খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন মাশরাফি।


এ ক্যটাগরির আরো খবর..