× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
সরকারি জায়গায় ভবন নির্মাণ

ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাঁধা প্রদান করা হলেও কাজ চালিয়ে আসছে ওই ব্যক্তি। এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মান নয় এখানে একটি গোসলখানা নির্মান করা হবে।

এ বিষয়ে সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মোঃ মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মানে বাঁধা দেওয়া সত্বেও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মান চালিয়ে আসছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..