× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে -আইনমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
আইন পরিবর্তন করা হবে
প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের চেয়ে পুলিশের দায়িত্ব বেশি। আইন অনুযায়ী গ্রহণযোগ্য হলেই কেবল মামলা হবে। এর ভালো ও খারাপ দিক খতিয়ে দেখতে একটা কমিটি কাজ করছে। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বড় জেলার ক্ষেত্রে ৫০ হাজার, মাঝারি ৪৫ আর ছোট জেলায় ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে। এজন্য ২৬৭ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। পিপিদের সম্মানজনক অবস্থানে আনতে এই চিন্তা। আগামী নির্বাচনের পর এটা কার্যকর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন স্পেশালাইজড করার চিন্তা রয়েছে মন্ত্রণালয়ের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলা বলে কিছুই নেই। অপরাধ করলে মামলা হয়েছে। সেই মামলাগুলো আছে, সেগুলোর বিচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..