× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নোয়াখালী প্রতিনিধি

 ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
sudharam

নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০)  উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে গণধর্ষণে অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..