× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
noakhali

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি (৭০) ও তার ছেলে মো.মানিক (৪৫)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে,গত মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি ষাঁড়কে বের করে বাহিরে বাধেন। ওই সময় আসস্মিক ষাঁড় দুটি তাকে আক্রমণ করে মাঠিতে পেলে দেয়। তখন ষাঁড় গুলো তাকে এলোপাতাড়ি লাথি মেরে পিঠের হাড় ভেঙ্গে পেলে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুঁটার আঘাতে পায়ে গুরুত্বর জখম পায়। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। একপর্যায়ে দীর্ঘ এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর গত ১৭ জানুযারি তিনিও মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দুজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।


এ ক্যটাগরির আরো খবর..