× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

পাকিস্তানে প্রবল ঝড়ে নিহত ১১

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ১১ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন।

রোববার (০৩ এপ্রিল) দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, রোববারের এ ঝড়বৃষ্টির কবলে পড়ে প্রদেশটির শাংলায় চারজন, সোয়াতে দু’জন এবং মালাকন্দ, মানসেহরা, আপার ডির, চারসাড্ডা ও চিত্রলে একজন করে মারা গেছেন।

এছাড়া ভারী বৃষ্টি আর জোয়ারে পেশওয়ার উপত্যকায় বারা খোয়ার লেক উপচে উঠে বন্যার সৃষ্টি করেছে। এতে বাত্তা থাল পুল এলাকায় অন্তত ৭০টি দোকান ভেসে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি দোকান।

এদিকে, প্রবল ঝড়বৃষ্টি আর বন্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু এলাকায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..