× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ডেস্ক

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ শিগগিরই পদত্যাগ করতে পারেন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
white hous

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শিগগীরই পদত্যাগ করতে পারেন।

মার্কিন সংবাদ মাধ্যম শনিবার এ খবর জানিয়েছে।

রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ও দৃঢ়ভাবে বাইডেনের পাশেই রয়েছেন। কিন্তু নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে তিনি তার সহকর্মীদের একান্তে বলেছেন, তিনি সরে দাঁড়াতে প্রস্তুত।

দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়ে বলেছে, আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন।

হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন তাকে নানা মুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।

ক্লেইন (৬১) ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত এবং বাইডেনের সময়ে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..