× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

মানচিত্র থেকে মূছে ফেলার কৌশল আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে পুকুর নির্মান।

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া ( বরিশাল ) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে পুকুর নির্মানের আভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে । সরেজমিন ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা হইতে রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের কোল ঘেষে দক্ষিন মূখি রাজিহার গ্রাম প্রর্যন্ত সংযোগ খালটি প্রায় শত বছর পূর্বে সরকারি অর্থায়নে খনন করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এক সময় এই খাল দিয়ে নৌকায় যাতায়াত , পন্য সামগ্রি আনা নেওয়া, ফসলী জমিতে পানি সরবারাহ হত। কালের আবর্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অনেক স্থানের মত এই গুরুত্ব পুর্ন খালটিও অবহেলায় পরিনত হয়।

খালটি খনন না হওয়ায় মাটি ভরাট হয়ে অনেক স্থানে সমতল ভূমির রুপ নেয়। সুযোগ বুঝে স্থানীয় কতিপয় প্রভাবশালী ইতোপূর্বে খালের একাধিক স্থানে ভরাট করে নিজেদের দখলে নেওয়ায় খালের চিত্র পাল্টে গেছে।

সম্প্রতি রামানন্দেরআঁক গ্রামের মৃত হিরোলাল মন্ডলের ছেলে হরে কৃষ্ণ মন্ডল সরকারী এই খালটির বাটরা মূখি খালের সংযোগ স্থলে পাইলিং দিয়ে মাটি ভরাট করে বাড়ি-পুকুর নির্মান শুরু করেছে।

সংযোগ স্থলে মাটি ভরাটের কারনে খালটির দৃশ্যপট মানচিত্র থেকে মুছে যাবে। বন্ধ হয়ে যাবে চিরতরে কয়েটি ইরি-বোরো ব্লকের সেচ ব্যাবস্থা।

একটি সূত্রে জানাগেছে মানচিত্র থেকে খালটি মূছে ফেলার কৌশলে সাম্প্রতিক (বিএস) ভুমি জরিপে একটি কুচক্রি মহল জরিপ কাজে নিয়োজিত অসাধু কর্তা ব্যাক্তিদের মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে হরে কৃষ্ণ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি নিজের জমি দাবী করে মাটি ভরাট করছেন বলে জানান।

খাল ভরাটের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংকৃতিক কর্মি , সুধি সমাজসহ সকল শ্রেনী পেশার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (ভূমি) কমিশনার দেবী চন্দ’র কাছে জানতে চাইলে তিনি খালটি রক্ষাসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহনের কথা বলেন ।


এ ক্যটাগরির আরো খবর..