× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেপি বসু সড়ক থেকে শহরের প্রধান সড়কে যেতে চাইলে শহরের পোষ্ট অফিস মোড়ে পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এস.এম.মশিয়ুর, থানা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..