× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে মাওলানা আলীনুর রহমান নামের এক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পর পর ২ টি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মাওলানা আলীনুর রহমান কালীগঞ্জ পৌর জামাতের নায়েবে আমির।

ইউপি চেয়ারম্যান মাওলানা আলীনুর রহমান জানান, তিনি উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারনে গত কয়েকদিন ধরে তাকে রাতে প্রার্থীতা প্রত্যারের হুমকি ধামকি দেয়া হচ্ছিল। তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় তার নীমতলাস্থ বাড়ীতে রোববার দিবাগত গভীর রাতে পর পর ২ টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বোমার বিকট শব্দে বাড়ির লোকজন ও আশপাশের এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান আলম জানান, ঘটনা শুনার পর রাতে তার বাড়িতে পুলিশ গিয়েছিল। তখন কিছু পাওয়া যায়নি। সকালে আবার সেখানে থানার এসআই নিরব হোসেন গেছেন। তিনি বাড়ির আশপাশ থেকে কিছু জর্দার কোর্টার টুকরা উদ্ধার করেছেন। তবে সেটি বিস্ফোরকদ্রব্যের অংশ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।

তবে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বোমা বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান খবর দেওয়ার পর সেখানে পুলিশ গিয়েছিল। কিন্তু বোমাবাজির কোন সত্যতা বা বাস্তবতা পুলিশ পায়নি।


এ ক্যটাগরির আরো খবর..