× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরে মরহুম শ্রমিকের পরিবারে নগদ টাকা ও শাড়ি বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৩/০৪/১৬) :মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে একজন মরহুম শ্রমিকের পরিবারের মধ্যে নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম শ্রমিক আবুল কাশেমের দু’স্ত্রী রাবেয়া খাতুন ও রওশন আরাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার নগদ টাকা ও ২ টি শাড়ি দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ইমারত নির্মানকারি শ্রমিক ইউনিয়নের ৩৪ জন বৃদ্ধ শ্রমিকের প্রত্যেককে মাসিক ৫শ’ টাকা হিসেবে দু’মাসের মোট এক হাজার টাকা করে প্রদান করা হয়।

এর আগে এ বিষয়ে এক আলোচনা সভায় ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামছুল আলম আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, মতি, জেলা ইটভাঙা সমিতির সহসভাপতি আবু সাঈদ, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক বাবু শেখ, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক লাভলু শেখ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নান্টু রহমান, শ্রম কল্যান সম্পাদক সুফল শেখ, দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং কার্যনির্বাহী সদস্য মোমিন, মিলন ও রাসেল।


এ ক্যটাগরির আরো খবর..